- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- হাদিস অস্বীকার থেকে সাবধান
- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- দাম কমল জেট ফুয়েলের
- বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার বিকালে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সাথীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় মামলা আছে। বর্তমানে তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় হওয়া আসাদ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন সাথী। নিহতের বাবা মো. জয়নাল বাদী হয়ে মামলাটি করেছিলেন। বর্তমানে মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে জানিয়েছে ডিবি পুলিশ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: