- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
ডায়েট করেও জমছে মেদ: জেনে নিন কী খেলে ওজন বাড়বে না
আপনাকে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর খাবার খেতেই হবে। এ নিয়মের অন্যথা হলে চলবে না। তবে ওজন কমাতে হলে শুধু সুষম খাবার খেলেই চলবে না; খেতে হবে সময়মতো। আর ভারি খাবার অল্প অল্প করেই খাওয়া ভালো। এতে শরীরে মেদ জমারও সুযোগ থাকে না। তবে সময় মেপে খাবার খাওয়া উচিত।
পুষ্টিবিদরা সব সময় বলেন, কী খাচ্ছেন সেটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই কখন খাচ্ছেন সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। ২-৩ ঘণ্টা অন্তর অন্তর খাবার খাওয়া জরুরি। একেবারে বেশি খাবার খেলে হজমের গোলমাল হয়। তাই ভারি খাবার অল্প অল্প করে খেতে হবে। তবেই শরীরে মেদ জমার সুযোগ থাকবে না।
আর মাঝরাতে খিদে পেলে চিপস-চানাচুর নয়, ওজন কমাতে খাবেন স্বাস্থ্যকর খাবার।
তিন বেলার খাবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকাল-দুপুর ও রাত— এই তিন সময়ে পেট খালি রাখলে চলবে না। আর পেট ফাঁকা রাখলে গ্যাস-অম্বলের ভয় থাকে বেশি। সে কারণে ২-৩ ঘণ্টার ফারাক থাকতে হবে। হালকা খাবার বারবার খেতে হবে। সকালে নাস্তা খেলেও পরে ফল বা বাদাম খেতে পারেন আপনি। দুপুরে খাওয়ার পর সেই রাতে খেলে হবে না। মাঝে মাঝেই কিছু খাবার খেতে হবে। তবে খেতে হবে অল্প অল্প করে। আর ভাজাপোড়া মুখরোচক খাবার নয়; তেলহীন খাবার খেতে হবে।
অনেকেই বুঝতে পারেন না, কীভাবে বুঝবেন কতক্ষণ অন্তর খাওয়া উচিত। এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন, শরীরের বিপাক হারের ওপর নির্ভর করে কতক্ষণ অন্তর খাবার খাওয়া জরুরি। সকালে কখন উঠছেন, শারীরিক পরিশ্রম কতটা, শরীরচর্চার অভ্যাস রয়েছে কিনা— এ অভ্যাসগুলোর ওপর নির্ভর করে খাওয়ার সময়ের।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: