- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- দাম কমল জেট ফুয়েলের
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।
প্রায় ১৫ মিনিটব্যাপী এ আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক ও গঠনমূলক করা নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রায় ১৫ মিনিটব্যাপী এ আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটায়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে নানাভাবে সহযোগিতা করে আসছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: