- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু
দেশে করোনা আক্রান্ত হয়ে শুক্রবার দুইজন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ৫০২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
মারা যাওয়া দুইজনই নারী—এদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং অপরজন ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে। তাদের একজন ঢাকা মহানগরের এবং অপরজন চট্টগ্রামের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১৩৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৮ জনের। আজ শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ।
এতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৭৯৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: