ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

ডাবল মার্ডারে গ্রেপ্তার, তাহসিন হত্যাকাণ্ডে রিমান্ডে ছোট সাজ্জাদ

6 April 2025, 5:54:37

চট্টগ্রামের বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আগে থেকে কারাগারে থাকা সন্ত্রাসী ছোট সাজ্জাদকে। রবিবার (৬ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সরকার হাসান শাহরিয়ারের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিকে, একই দিন এই সন্ত্রাসীকে তাহসিন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, কড়া নিরাপত্তায় কারাগার থেকে আসামি ছোট সাজ্জাদকে আদালতে হাজির করা হয়।

গত ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও থানার বসুন্ধরা সিটি থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে সন্ত্রাসীদের গুলিতে মো. আব্দুল্লাহ ও মো. মানিক নামে দুইজন নিহত হন। এই জোড়া হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে কারাগারে থাকা সাজ্জাদের নাম উঠে আসে। পরে এই জোড়া খুনের মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে হুকুমের আসামি করে পুলিশ। আজ রবিবার সাজ্জাদকে কারাগার থেকে আদালতে হাজির করে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশ আদালতে আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: