ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

9 March 2025, 3:39:11

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন। তারা এ কর্মসূচিতে সব নেতাকর্মীকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: