- হাদিস অস্বীকার থেকে সাবধান
- দাম কমল জেট ফুয়েলের
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ
তরুণদের নেতৃত্ব গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের আহ্বায়ক হলেন মো. নাহিদ ইসলাম, যিনি গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। দলে সদস্য সচিব হলেন জাতীয় নাগরিক কমিটির আখতার হোসেন। তিনি জাতীয় নাগরিক কমিটিরও সদস্য সচিব ছিলেন।
শুক্রবার সন্ধ্যা ছয়টার পর নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার। এ সময় মঞ্চে উপস্থিতি ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম প্রধান সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আখতার হোসেনসহ অন্যরা।
পরে দলের বিভিন্ন পদে নাম ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, নতুন দলে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক হয়েছেন। অন্যান্য পদে কারা রয়েছেন সে তালিকা প্রেস রিলিস আকারে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এরআগে শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। অনুষ্ঠানে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আনমন্ত্রিত নেতারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন ছাত্র-জনতা।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে দুটি সংগঠন গড়ে ওঠে। এই দুই সংগঠনের উদ্যোগে গঠিত হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি, যা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: