- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়।
সংগঠনটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাবি শাখার সদস্য সচিব ছিলেন বাকের।
এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত আল মাশনুন জানিয়েছিলেন, ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে ধারণ করা হবে সংগঠনে।
সাবেক সমন্বয়করা জানিয়েছেন, নতুন ছাত্রসংগঠনটির নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে তারা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনো ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: