ইন্টারনেট
ADS

অস্ত্রোপচার শেষে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা

18 October 2024, 10:53:38

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অস্ত্রোপচারের মাধ্যমে ত্বকের একটি ক্ষত অপসারণ করিয়েছেন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার চিকিৎসা নিলেও শুক্রবার সকাল থেকে তিনি পুনরায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন। শুক্রবার সকালে তিনি পুনরায় দায়িত্ব পালন করেন। চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই সময় প্যারিসে ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তার একটি ছোট অপারেশন হয়েছিল। তিন দিন পর ৮ আগস্ট দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ৮৫ বছর বয়সী এই নোবেলজয়ী অর্থনীতিবিদ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: