- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
আগামীকাল পবিত্র শবে মিরাজ
আগামীকাল বৃহস্পতিবার (১১ মার্চ ) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। দিনটি উপলক্ষে নানা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। শবে মিরাজের রাতে মুসলমানরা ইবাদত করেন। মসজিদে মিলাদ, নফল নামাজ আদায়, কোরআন তেলায়াত করেন।
লাইলাতুল মিরাজ উপলক্ষে সারাদেশের মসজিদগুলোতে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এদিনে মুসলমানরা ইবাদত করেন। এদিনে মহানবী (স.) আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। করোনা মহামারির কারণে গত বছর শবে মেরাজের কোনও আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন।
১৩ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয়। ১৪ ফেব্রুয়ারি রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হয়। ফলে ১১ মার্চ বৃহস্পতিবার রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (স.)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: