ইন্টারনেট
হোম / Breaking News, জাতীয় / বিস্তারিত
ADS

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম

10 August 2024, 6:30:18

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে বলে শনিবার বিকালে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এর আগে দুপুরে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম দিলে তিনি পদত্যাগ করেন। পরে বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হন। একই দাবিতে আইনজীবীরাও বিক্ষোভ করেন।

বিচারপতি আশফাকুল ইসলাম ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী নিযুক্ত হন। এরপর ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন আশফাকুল ইসলাম। এরপর ২০০৫ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০২২ সালের ৮ ডিসেম্বর তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

বিচারপতি আশফাকুল ইসলাম আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: