রাজধানীতে গণমিছিল চলছে
2 August 2024, 2:40:11
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় গণমিছিল শুরু হয়েছে। মিছিলটি শাহবাগ দিয়ে সায়েন্সল্যাবের দিকে যাচ্ছে। আজ শুক্রবার জুমার নামাজের পর কয়েকশ মানুষ জাতীয় মসজিদ এলাকার থেকে মিছিলটি বের করেন।
সকালে আফতাবনগরে বৃষ্টি উপেক্ষা করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে আসেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: