- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে সোনা
দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড গড়েছে। ভালোমানের স্বর্ণের দাম গ্রামপ্রতি ৯৫২০ টাকা থেকে বাড়িয়ে ৯৬৪০ টাকা ঘোষণা করা হয়েছে। ফলে গ্রামপ্রতি ১২০ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।
বর্তমানে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। যার আগের দাম ছিল এক লাখ ১১ হাজার ৪২ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ৩৯৯ টাকা।
বুধবার (১৭ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ সাত হাজার ৩০৮ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯২ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১১ হাজার ৪২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ছয় হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯০ হাজার ৮৬৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়।
স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: