- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- খেজুরের বিস্ময়কর গুণ
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
রাতে খালি পেটে ঘুম নয়
ডায়েট কন্ট্রোল করতে অনেকেই কম খান। কেউ কেউ তো আবার রাতের খাবারই খান না। একদিন বা দুইদিন না খেয়ে ঘুমালে কিছু না হলেও বিষয়টি অভ্যাসে পরিণত হলে তা শরীরের জন্য খুবই ক্ষতিকর। জেনে নিন নিয়মিত খালি পেটে ঘুমালে শরীরের কী ক্ষতি হয় সেই সম্পর্কে।
ক্লান্তি: রাতে না খেয়ে ঘুমালে রক্তে চিনির পরিমাণ কমে যায়। ফলে ঘুম থেকে উঠে ক্লান্তি লাগে। সহজেই বিরক্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। কাজে মনোযোগ আসে না, সৃজনশীল চিন্তা করা যায় না।
অপুষ্টি: রাতে নিয়মিত খালি পেটে ঘুমালে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে। বিশেষ করে মাইক্রো-নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি সেন্টারের নিউট্রিশন বিশেষজ্ঞ মঞ্জরি চন্দ্রের মতে, শরীরে ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ১২ এবং ভিটামিন ডি৩ এর মতো মাইক্রো-নিউট্রিশনের প্রয়োজন আছে। খালি পেটে কেউ যদি প্রতিদিন ঘুমিয়ে পরে তাহলে তার শরীরে এসব উপাদানের অভাব দেখা দিবে।
মেটাবোলিজমে প্রভাব: রাতের খাবার না খেলে সেটার প্রভাব মেটাবোলিজমে পড়ে। ইনসুলিন লেভেলের উপরেও এর বিরূপ প্রভাব পড়ে। এছাড়াও কোলেস্টেরল বেড়ে যাওয়া এবং থাইরয়েড হরমোনে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সঠিক সময়ে সঠিক খাবার না খেলে এর প্রভাব হরমোন নিঃসরণের উপর পড়ে। ফলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। শরীরে কর্টিসলের পরিমাণ বেড়ে মানসিক চাপ এবং ক্ষুধা বাড়ে। ওজন কমার বদলে উল্টা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: