- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- খেজুরের বিস্ময়কর গুণ
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
সীতাকুণ্ডে পুলিশের গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ পুলিশের
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রেলক্রসিংয়ে পুলিশের টহল পিকআপে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাটে লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ।
তিনি বলেন, আমাদের একটি পেট্রল টিম কাজ শেষ করে যাবার পথে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। কেন এ দুর্ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়।
ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।
নিহতরা সকলেই সীতাকুণ্ড থানার কনস্টেবল। তারা হলেন- মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা।
দুর্ঘটনায় আহত এসআই সুজন শর্মা এবং গাড়ি চালক সমর চন্দ্র সূত্রধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, এ দুর্ঘটনার কারণে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার পর চট্টগ্রাম স্টেশনে পৌছেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: