- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- খেজুরের বিস্ময়কর গুণ
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
বিছানা থেকে ১০ মাসের ঘুমন্ত শিশু উধাও, নদীতে মিলল মরদেহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লাইসা আক্তার ছোঁয়া নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার জাটিয়া ইউনিয়নের হীরাধর এলাকার কাঁচামাটিয়া নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু ওই এলাকার জিয়াউল হকের মেয়ে লাইসা আক্তার ছোঁয়া (১০ মাস)।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের হীরাধর এলাকার কাঁচামাটিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, শিশু লাইসাকে ঘুম পাড়িয়ে মা পপি উঠান ঝাড়ু দিচ্ছিল। পরে বাবা জিয়াউল হক এসে মেয়েকে খাটের ওপর না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের কাঁচামাটিয়া নদীতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। এ সময় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: