- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ৩৬ ঘন্টা বন্ধ থাকছে বাংলাদেশ ব্যাংকের কিছু সেবা
জরুরি সিস্টেম রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু ওয়েবভিত্তিক সার্ভিস ১৪ আগস্ট রাত ৮টা থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার (১৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এর আগে জাতীয় শোক দিবস ঘিরে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সাইবার হামলার ঝুঁকি এড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ১১টি নির্দেশনা দেয়।
হ্যাকারদের একটি দল বাংলাদেশে সাইবার হামলার হুমকি দেয়। এ হামলার সম্ভাব্য দিন বলা হয় ১৫ আগস্ট। ওই হুমকির পরিপ্রেক্ষিতে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) থেকে ইতোমধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
সাইবার হামলা এড়াতে উল্লেখযোগ্য নির্দেশনার মধ্যে ছিল, ২৪ ঘণ্টা, বিশেষ করে অফিস সূচির বাইরের সময়ে নেটওয়ার্ক অবকাঠামোয় নজরদারি রাখতে হবে এবং কেউ তথ্য সরিয়ে নিচ্ছে কি না, তা খেয়াল রাখতে হবে। সাইবার আক্রমণ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: