ইন্টারনেট
ADS

সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ আজ

16 August 2023, 12:15:00

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার(১৬আগস্ট) ৩০০ সংসদীয় আসনের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করবে নির্বাচন কমিশন(ইসি)।

জানা যায়, ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা প্রস্তুত করা হয়েছে ইসির ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত কমিটি সংশ্লিষ্টদের নিয়ে। এ কমিটি সকল নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শন করার পরও এ ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা প্রস্তুত করেছে।

মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে ঢাকার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান বলেন,নির্ধারিত কমিটির মাধ্যমে ভোটকেন্দ্র পরিদর্শন করে খসড়া প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার সারাদেশের মতো ঢাকা জেলার স্থানীয় পযায়ের অফিসগুলোতে সবার জন্যে তা উন্মুক্ত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কারো কোনো দাবি, আপত্তি থাকলে এ নিয়ে আবেদন জমা দিতে পারবেন।

তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটার বাড়ায় এবার দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রও বাড়বে। ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে আগের সিংহভাগ কেন্দ্রকেই বহাল রাখার চেষ্টা করা হয়েছে। এছাড়া নতুন কিছু কেন্দ্রও প্রস্তাব করা হয়েছে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন,আমরা সব কার্যক্রম সম্পূর্ণ করেছি।কেন্দ্র বৃদ্ধি পাওয়ার সম্ভবনা কম রয়েছে তবে সব মিলিয়ে ৫ থেকে ১০ শতাংশ বাড়তে পারে।আমরা সবাই চাচ্ছি কেন্দ্রর সংখ্যা কমিয়ে রাখতে কারণ বড় নির্বাচন বেশি কেন্দ্র হলে নানা ধরনের সমস্যা হতে পারে যেমন ধরেন বেশি কেন্দ্র হলে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন কেন্দ্র প্রতি কমে যাবে তবে কেন্দ্র কম থাকলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন বেশি করা যাবে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে,চলিত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নভেম্বরের দিকে তফসিল ঘোষণার পরিকল্পনাও রয়েছে ইসির।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরও সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো ভোটকেন্দ্র প্রতিদ্বন্দ্বি প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকলে তা সরেজমিন যাচাই করে রিটার্নিং অফিসার জরুরি ভিত্তিতে কমিশনকে জানাবেন। তখন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় ১২ কোটি ভোটারের বিপরীতে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র লাগবে বলে ধারণা করছে নির্বাচন কমিশন। সবশেষ একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখেরও বেশি ভোটারের ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ছিল, তাতে দুই লক্ষাধিক ভোট কক্ষ ছিল, দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৭,৭০৭টি (ভোটকক্ষ ১,৮৯,০৭৮টি),
নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৫,২৬৩টি (১,৭৭,২৭৭টি)।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী,খসড়া কেন্দ্রের তালিকা প্রকাশ বুধবার (১৬ অগাস্ট); তালিকার উপরদাবি-আপত্তির নেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: