- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- খেজুরের বিস্ময়কর গুণ
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ড
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামে মুনছুর রহমান নামের এক শ্রমিককে হত্যার দায়ে ১৮ বছর পরে এক জনের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রোববার (৩০ জুলাই) জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের জমির উদ্দিন প্রধানের ছেলে সোহেল (৪৩)।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৩ এপ্রিল সোহেল প্রতিবেশী মুনছুরকে তার বাড়ি থেকে ক্যারম খেলার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে রাতে পূর্বশত্রুতার জের ধরে মুনছুর রহমানের বুকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা মুনছুরকে উদ্ধার করে উপজেলার মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে মুনছুর মারা যান। এ ঘটনায় নিহতের বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে ২৫ এপ্রিল পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সোহেলকে অভিযুক্ত করে ২০০৫ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও তিন জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে রবিবার এ রায় দেয় আদালত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: