- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- খেজুরের বিস্ময়কর গুণ
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
প্রিগোজিন রাশিয়ায়, নাইজারের অভ্যুত্থানে সমর্থন
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকার শীর্ষ সমাবেশ চলাকালে শহরটিতেই দেখা গেছে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে। তাকে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে। অপরদিকে নাইজারের সেনা অভ্যুত্থানে সমর্থন জানিয়েছেন তিনি।
বিবিসি ও আলজাজিরা এসব তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ওয়াগনারের প্রতিনিধি এবং পরিচালক দিমিত্রি সিতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। ছবি থেকে দেখা যায়, ওয়াগনার প্রধান রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাচ্ছেন।
গত জুনের ২৪ তারিখে ওয়াগনারের বিফল অভ্যুত্থানের পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল ইয়েভজেনি প্রিগোজিনকে।
বিবিসি বলছে, ফ্রেডি মাপুকার সঙ্গে ওয়াগনার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয় সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে। এ ছাড়া প্রিগোজিনের মালিকানাধীন একটি সংবাদমাধ্যম ছবির ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করেছে সেটি ট্রেজিনি প্যালেস হোটেল।
এ ছাড়া বিবিসি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেও দেখেছে যে, ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে প্রিগোজিনের মিল রয়েছে ৯৯ শতাংশ। ফলে সন্দেহের কোনো অবকাশ নেই যে, ওয়াগনার প্রধান সেন্ট পিটার্সবার্গে ছিলেন।
আলজাজিরা জানিয়েছে, ওয়াগনারপ্রধান প্রিগোজিন নাইজারের সামরিক অভ্যুত্থানে সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে দেশটির বর্তমান শাসকগোষ্ঠী চাইলে সহযোগিতা করারও প্রস্তাব দিয়েছেন তিনি।
এদিকে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আবদুরাহমানে চিয়ানি নিজেকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ঘোষণা করেছেন। তিনি ওমর চিয়ানি নামেও পরিচিত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: