ইন্টারনেট
সর্বশেষ
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

জামাতুল আনসারের আমির গ্রেফতার

24 July 2023, 11:22:04

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।

রোববার (২৩ জুলাই) দিবাগত রাতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ অর্থসহ মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাবের একটি দল।

র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সোমবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: