- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- খেজুরের বিস্ময়কর গুণ
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে নেমে ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তুলে টাইগাররা। জবাবে নেমে ২১.৪ ওভারে ৮৩ রান তুলে আফগানরা।
রান তাড়া করতে নেমে দেখে-শুনে খেলছিলেন দুই আফগান ব্যাটার। ওপেনিং জুটিতে যেন বাংলাদেশের বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেলেন তারা। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। সাকিব আল হাসানের বলে ব্যক্তিগত ২২ রানে আউট হন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। পরের উইকেটে নেমে মাত্র ৮ রান করেন রহমত শাহ।
এরপর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। পরে একটি বলও মাঠে গড়ায়নি। ৪১ রানে ইব্রাহিম জাদরান ও ৯ রানে হাসমতউল্লাহ শহীদি অপরাজিত থাকেন।
এর আগে ম্যাচের শুরুত টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আফগান দলনেতা হাসমতউল্লাহ শহীদি। টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন দুই টাইগার ওপেনার। কিন্তু ইনিংসের সপ্তম ওভারে ব্যক্তিগত ১৩ রানে ফেরেন তামিম। আরেক ওপেনার লিটন করেন ২৬ রান। আর শান্তর ব্যাটে আসে ১২ রান।
এদিকে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৫ বলে ১৪ রান করে আউট হন তিনি। পরের উইকেটে খেলতে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন মুশফিকুর রহিম। আসা-যাওয়ার মিছিয়ে যোগ দেন আফিফ-মিরাজ। আফিফ ৪ ও মিরাজ ৫ রান করেন।
এদিকে একাই লড়াই চালিয়ে যান তাওহীদ হৃদয়। দেখে-শুনে খেলতে থাকা এই ব্যাটার তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ফজলহক ফারুকীর বলে কটবিহাইন্ড হন ব্যক্তিগত ৫০ রানে। এছাড়া তাসকিন আহমেদ ৭, হাসান মাহমুদ ৮ ও মুস্তাফিজুর রহমান ৩ রান করেন। ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তুলে টাইগাররা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: