ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

2 July 2023, 11:08:35

ঈদুল আজহার টানা পাঁচ দিন ছুটির পর আজ রোববার (২ জুলাই) খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। গত বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এবার ঈদের ছুটি একদিন বাড়িয়ে চারদিনদিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফলে ঈদ উপলক্ষে ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন ছুটি ছিল। পরের দিন ১লা জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটির পর আজ অফিসে যোগ দেবেন কর্মীরা। ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও খুলবে।

তবে ঈদে ঢাকার বাইরে যাওয়া বেশিরভাগ সরকারি-বেসরকারি কর্মী এক-দুই দিনের ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই-তিন দিন সময় লাগবে। তবেই রাজধানী আবার আগের রূপে ফিরে আসবে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সাধারণত ঈদের আগেই বাড়ি যান রাজধানীর মানুষ। কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। ঈদের দিনেও ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। সব মিলিয়ে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুইদিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিনদিনে মোট ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।

এর মধ্যে তিনদিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী। শুক্রবার (৩০ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

আগেও দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসগুলোতে তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: