- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- খেজুরের বিস্ময়কর গুণ
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
সবজির সাদা কোরমা রেসিপি
আজ থাকছে সবজির সাদা কোরমা রেসিপি।
১ কাপ নারিকেল কুচি, আটটি কাজু বাদাম, ১ ইঞ্চি আদা, এক কোয়া রসুন, দুইতি কাঁচা মরিচ, দুই টেবিল চামচ পপি সিড, ১ চা চামচ আস্ত ধনিয়া, আধা চা চামচ মৌরি, মুঠোভর্তি ধনেপাতা কুচির সঙ্গে ১/৪ কাপ পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন।
প্যানে তেল গরম করে একটি তেজপাতা, দুই টুকরো দারুচিনি, দুটো এলাচ ও তিনটি লবঙ্গ ভেজে নিন। সুগন্ধ বের হতে শুরু করলে একটি বড় পেঁয়াজ কুচি করে দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে গেলে একটি টমেটো কুচি করে দিন। নাড়তে থাকুন।
মিশ্রণটি নরম হয়ে গেলে আধা কাপ গাজরের টুকরা, ফুলকপির দশটি ফুল, ৩ টেবিল চামচ মটরশুঁটি, টুকরা করা একটি আলু কিংবা আপনার পছন্দ অনুযায়ী যেকোনো সবজি দিন। স্বাদ মতো লবণ দিয়ে নাড়তে থাকুন। ২ মিনিট নাড়ার পর ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন প্যান ১০ মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে শুরুতে ব্লেন্ড করে রাখা মসলার মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। সুগন্ধ বের হতে শুরু করলে দেড় কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন। পছন্দ মতো ঘনত্ব থাকা অবস্থায় নামিয়ে নিন। পরিবেশন করুন পোলাও, বিরিয়ানি কিংবা পরোটার সঙ্গে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: