- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আগুন, পাঁচজন দগ্ধ, নিখোঁজ ৪
ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে জাহাজে থাকা পাঁচজন কর্মচারী দগ্ধ হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন চার জন। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
শনিবার দুপুর ২টার দিকে নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম।
আগুনে দগ্ধরা হলেন, কর্মচারী শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এ ছাড়া একজন বাবুর্চিও রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, নন্দিনি-২ নামের এ জাহাজটি পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করতে আসে। দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় এতে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। তিনি জানান, এ জাহাজে মোট ৯ জন ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চার জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখনও চারজন নিখোঁজ রয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: