- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- খেজুরের বিস্ময়কর গুণ
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি বাবলা
সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা আহত হয়েছেন।
শুক্রবার নির্বাচনি এলাকা রাজধানীর কদমতলী থেকে জুমার নামাজ আদায় শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, উল্টো দিক থেকে আসা বেপরোয়া একটি পিকআপ ভ্যান বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে। এতে গাড়িতে থাকা এমপি বাবলার ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিকভাবে তার গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান।
বাবলার প্রেস অ্যান্ড পলিটিকাল সচিব সুজন দে বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে সাত দিনের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
জানা গেছে, বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটির চালক ও সহকারীকে সিরাজদিখান থেকে শ্যামপুর থানা পুলিশ আটক করেছে।আটক দুজনই মদ্যপান অবস্থায় ছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: