ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

সৌম্যকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

19 June 2023, 11:00:37

ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৯ জুন) এক বিবৃতিতে সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এই দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। এক বিবৃতি দিয়ে সাইফ হাসানকে অধিনায়ক করে এই দল ঘোষণা করে বিসিবি।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এবারের আসরের আয়োজক। তরুণ ক্রিকেটারদের মধ্যে ঘোষিত দলে আরো রয়েছেন শাহাদাত হোসেন দিপু, পারভেজ হোসেন ইমন। এছাড়া দলের সহ-অধিনায়ক হিসেবে দাযিত্ব পেয়েছেন সদ্য জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলা জাকির হাসান। রয়েছেন মাহমুদুল হাসান জয়ও।

আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে না ভারত-পাকিস্তান। টাইগাররা খেলবে মূলত আফগানিস্তান, ওমান এবং শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচে ১৪ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১৬ তারিখ ওমান এবং ১৮ তারিখ আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাইফ হাসানের দল।

একনজরে ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান, মৃত্যঞ্জয় চৌধুরি, আকবর আলী, মুশফিক হাসান, নাঈম শেখ, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব।

রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: