- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- খেজুরের বিস্ময়কর গুণ
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার শঙ্কা: পানি উন্নয়ন বোর্ড
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা হওয়ার সম্ভবনা রয়েছে। শনিবার (১৭ জুন) সুরমা, কুশিয়ারা, মনু, সোমেশ্বরী ও খোয়াই নদীর পানি সমতলে বাড়ছে বলেও জানায় সংস্থাটি।
জানা গেছে, টানা বৃষ্টিতে সিলেট নগরী ও শহরতলিতেও ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানিবন্দি হয়েছে বেশ কিছু সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান। ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতার ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়ে নগরীর আখালিয়া বড় বাড়ি, খলাপাড়া, চান্দিয়ালা, রাংগাউঠি, উপশহর ও দক্ষিণ সুরমার বেশ কিছু এলাকা।
আগামী কয়েক দিনে সিলেট ১৪শ’ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারাতে বেড়েছে পানির উচ্চতা। দুই নদীর পানিই বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নামতে পারে পাহাড়ি ঢল।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সিলেটে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। পূর্বাভাস রয়েছে সামনে সিলেটজুড়ে অতিবৃষ্টি হবে। ফলে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, বন্যা হলে এর ক্ষয়ক্ষতি বিবেচনায় আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাই। এই লক্ষ্যে বৃহস্পতিবার জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: