- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
পেঁয়াজের দাম ১০০ ছুঁইছুঁই
কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় প্রতি বছরই অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। কিছু অসাধু ব্যবসায়ী নিজেরাই সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম বাড়ায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল আজহার এক মাস আগে বাজারে পেঁয়াজের দাম আকাশচুম্বী। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় একশত টাকায়।
মাত্র দেড়মাস আগে রমজানে এক কেজি পেঁয়াজ ৩৫ টাকায় পাওয়া গেলেও এখন তা প্রায় তিনগুণ বেড়েছে। সবশেষ দুই দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১৫ টাকা। রবিবার (৪ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।
রবিবার (৪ জুন) রাজধানীর মিরপুর ১১, আগারগাঁও কাঁচাবাজার, কারওয়ান বাজার এবং এসব এলাকার খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পেঁয়াজ (দেশি কিং) বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এ ছাড়া দেশি (পাবনা) বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি। দেশি ও চায়না রসুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, আদা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা প্রতি কেজি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: