রাজধানীর উত্তরায় মার্কেটে আগুন
17 April 2023, 11:07:36
রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে কাজ করে দুটি ইউনিট। পরে আরো ৩টি ইউনিট পাঠানো হয়।
আগুন লাগার কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: