- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
রাজধানীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ১০
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এর আগে আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের উল্টো দিকের বসুন্ধরা গলির শিরিন ম্যানশন নামক ভবনে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, এসির বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে চারটি ইউনিট আগুন নেভাতে যায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ডিউটি অফিসার খালিদ হোসেন আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি তিনতলা ভবনের তিনতলায় এসি বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: