- খেজুরের বিস্ময়কর গুণ
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
শেখ হাসিনা প্রতিকূল রাজনীতির স্রোত ঠেলে এগিয়ে চলেছেন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিয়ে সোনার মানুষ সৃষ্টি করতে পারলে এ বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
তিনি ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলন’ উপলক্ষ্যে শুক্রবার এক বাণীতে এসব কথা বলেন।
আগামীকাল (৪ ফেব্রুয়ারি) ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলন’ উপলক্ষ্যে মো. আবদুল হামিদ সব শিশু-কিশোরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিকূল রাজনীতির স্রোত ঠেলে এগিয়ে চলেছেন দুর্বারগতিতে। তার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সবাইকে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
আবদুল হামিদ উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত অন্যতম শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশব্যাপী সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে- এটাই সবার প্রত্যাশা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলনের সাফল্য কামনা করেন রাষ্ট্রপ্রধান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: