- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
বিশ্ব ইজতেমার কারণে স্কাউটস কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে শনিবার বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে তার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার শুক্রবার সন্ধ্যায় জানান, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শনিবার গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরিতে প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কর্মসূচি ছিল।
টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জামাত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে ফজরের নামাজের পর ‘আম বয়ান’ দিয়ে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরের এই পর্ব শুরু হয়েছে। গত ১৩-১৫ জানুয়ারি একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: