- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস
আজ দেশের কিছু কিছু জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ্য জানান।
আবহাওয়াবিদ জানান, শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে ঢাকায় বৃষ্টিপাতের কোনো আভাস নেই। যেসব এলাকায় বৃষ্টি হবে সেসব এলাকায় তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে বলেও জানান তিনি।
এছাড়া আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: