- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
বাংলাদেশে চালু হচ্ছে ট্যুরিস্ট সিম
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ট্যুরিস্ট সিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্যুরিস্টদের জন্য ৭, ১৫, ৩০ দিন মেয়াদে এ সিম কার্ডগুলো সচল থাকবে। বাংলাদেশের যেকোনো স্থল, নৌ ও বিমানবন্দর থেকে এ সিম সংগ্রহ করা যাবে।
ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট ব্লকের বাইরে দিতে পারবে না অপারেটরগুলো। এই সিম রূপান্তর করা যাবে না। যদি দীর্ঘমেয়াদী সিম প্রয়োজন হয় তবে বিডার ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিতে পারবে।
বিদেশি বা পর্যটকদের জন্য ভিন্ন অফারও প্যাকেজ দিতে পারবে অপারেটরগুলো। তবে দেশে ও বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস ও কম্বো প্যাকেজের বাইরে আর কোনো প্যাকেজ অফার করতে পারবে না। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে। একটি পাসপোর্টে সর্বোচ্চ দুটি সিম নিবন্ধন করা যাবে। থাকবে ই-সিম সুবিধাও।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: