মেট্রো রেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে মেট্রো রেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বুধবার সকাল ১০টা ৪৯ মিনিটে দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে দিয়াবাড়িতে পৌঁছান তিনি। বেলা ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।ফলক উন্মোচনের পর পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়ার মাধ্যমে মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে উত্তরা উত্তর স্টেশন থেকে উঠে আগারগাঁও স্টেশনে এসে নামবেন শেখ হাসিনা।
আগামীকাল বৃহস্পতিবার থেকে যাত্রী পরিবহন শুরু করবে মেট্রোরেল। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। যাত্রীদের স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য ৩০টি দ্বিতল বাসের ব্যবস্থা করেছে বিআরটিসি। যার মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বিআরটিসির ২০টি দ্বিতল বাস চলবে। আর উত্তরার হাউজ বিল্ডিং থেকে ১০টি দ্বিতল বাস চলবে দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: