ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ফের বাড়বে: আইনমন্ত্রী

11 September 2022, 12:04:00

দণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাহী আদেশের মেয়াদ ফের বাড়বে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রী এ কথা জানান।

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় কয়েকদফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

আনিসুল হক বলেন, দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। ফের মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে মত দেবো। তখন তার মুক্তির মেয়াদ ফের বাড়বে।

তবে এখনো এ বিষয়ে কোনো আবেদন আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: