- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
এক ঘণ্টা পিছিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১ টায় শুরু হবে। রাস্তাঘাটে যানজটের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৫ সেপ্টেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, এ বছর পরীক্ষার্খীর সংখ্যা ২ লাখ ২১ হাজার জন কমে গেছে। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমে যাওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন তিনি। এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী। কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, পরীক্ষা যথাসময়েই হবে। একই সাথে শিক্ষার্থীদের মনোবল ঠিক রেখে পরীক্ষার প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে তারা।
করোনাকালে শিক্ষা খাতের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার ইতোপূর্বে জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বরেই পরীক্ষা হবে। যে সময়সূচি দেয়া হয়েছে, যে সিলেবাস, সময় ও মানবণ্টন দেয়া আছে সে অনুযায়ীই হবে। পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে যাতে লোডশেডিং না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ারও কথা জানান প্রফেসর তপন কুমার সরকার। পরীক্ষার দুই ঘণ্টা সময়ের মধ্যে যেন কেন্দ্রগুলোতে লোডশেডিং না হয় সেটি নিশ্চিত করার কথাও জানান এই শিক্ষা কর্মকর্তা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: