- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
চকবাজারে আগুন: ভবন থেকে ৬ জনের লাশ উদ্ধার
রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে ছয়নের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, এখন পর্যন্ত আমরা ভবনের দুই তলা, তিন তলা ও চার তলায় অনুসন্ধান করে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছি। এখনো ভবনের বিভিন্ন রুমে অনুসন্ধান চালানো হচ্ছে।
এর আগে আগুন লাগার প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। দুপুর ১২টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের অন্তত ১০ ইউনিটের চেষ্টায় ২টা ২০-এ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন টেলিফোনে বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: