ইন্টারনেট
ADS

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

25 June 2022, 11:14:46

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকাল ১০টায় মাওয়া প্রান্তে মঞ্চে পৌছঁছেন শেখ হাসিনা। সকাল পৌনে ১১টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য শুরু করেন তিনি।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রমাণ। এই সেতু শুধু একটি সেতু নয়। এই সেতু আমাদের অহংকার, বাঙালির অহংকার। এই সেতু বাংলাদেশের জনগণের।

এর আগে পদ্মা সেতুর থিম সং ‘মাথা নোয়াবার নয়, বাঙালি যেহেতু; বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’ বাজিয়ে শুরু হওয়া এই সুধী সমাবেশে সূচনা বক্তব্য দেন মন্ত্রী পরিষদ সচিব। বক্তব্যে তিনি পদ্মা সেতু প্রকল্পে যুক্ত পাঁচ হাজার কর্মীর প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

মঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশে খন্দকার আনোয়ারুল ইসলাম অন্যপাশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর তার পাশে আাছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: