নির্বাচন ৫০-৬০ শতাংশ গ্রহণযোগ্য হলেই সফলতা: সিইসি
নির্বাচনে ‘১০০ শতাংশ সফলতা’ কখনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচন ‘৫০ থেকে ৬০ শতাংশ গ্রহণযোগ্য’ হয় তবে সেটাকেও ‘সফলতা’ হিসেবে দেখা যায়। নির্বাচনে ‘১০০ শতাংশ সফলতা’ হয়তো কখনো সম্ভব নয়’। মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, দেশের নির্বাচন নিয়ে বিবর্তনটা ইতিবাচক হয়নি। সহিংসতা ব্যাপকতা লাভ করে। এটা হলে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেন। ভোট দিতে পারেন না। আপনারাও বলেছেন, সহিংসতা প্রতিরোধ করতে হবে।সংলাপে সুশীল সমাজের ৩৭ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন ১৯ জন।
হাবিবুল আউয়াল বলেন, এটা সত্য কথা আমাদের সাহস থাকতে হবে। সাহসের পেছনে থাকতে হবে সততা। আমাদের হারানোর কিছু নেই। পাওয়ার কিছুও নেই। জীবনের শেষ প্রান্তে আমরা ইতিবাচক যদি কিছু করতে পারি, আপনাদের সাজেশনের (সুপারিশ) আলোকে নির্বাচনটা যদি সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু করা যায়, সেটা একটা সফলতা হতে পারে।
সাম্প্রতিক নির্বাচনে মানুষের অনীহার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, বিগত নির্বাচনগুলোতে বেশ কিছু কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ বলছে ভোট দিচ্ছে না (ভোটাররা)। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন খুব সুন্দর হয়েছে। ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে এটা একটা ভালো দিক।
ইভিএমের বিপক্ষে অনেকেই বলছেন জানিয়ে সিইসি বলেন, এটার মধ্যে কোনো অসুবিধা আছে কি না, এটা ব্যবহারে অনেকেই অভ্যস্ত নয়। মেশিনের মাধ্যমে কোনো ডিজিটাল কারচুপি হয় কি না, পৃথিবীর অনেক দেশ ইভিএম বাতিল করে দিয়েছে, কেন করলো সেটা গবেষণা করা উচিত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: