ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

৬৮% জাপানি প্রতিষ্ঠান বিনিয়োগ বাড়াতে চায়

17 March 2022, 10:38:24

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, ৬৮ শতাংশ জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায়। জাপান বাংলাদেশে চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে চায়। এ জন্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদন এবং উভয় দেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল বুধবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত ‘পরবর্তী উন্নয়ন যাত্রায় বাংলাদেশ জাপানের অংশীদারিত্ব’ শীর্ষক সংলাপে জাপানের রাষ্ট্রদূত এ কথা বলেন।জাপানের রাষ্ট্রদূত আরো বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পাশে রয়েছে জাপান। বাংলাদেশের সব চেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপান। এ সহযোগিতা অব্যাহত রাখতে এফটিএ করতে আগ্রহী। এলডিসি থেকে বের হওয়ার পরও বাংলাদেশকে দেওয়া বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার চিন্তা করছে জাপান বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, বাংলাদেশের উচিত জাপানের সঙ্গে অর্থনৈতিক ও রপ্তানির সম্পর্ক আরো বাড়ানো। তিনি বলেন, ‘আমাদের হাতে সুযোগ আছে জাপানের সঙ্গে যুক্ত হয়ে উৎপাদন খাতে উৎপাদনশীলতা বাড়ানো। আমি মনে করি তা এখনই করা উচিত। ’ বিশেষ করে এলডিসি থেকে উত্তরণের পর জাপানসহ অন্যান্য দেশের সঙ্গে মুক্তবাজার বাণিজ্যের চুক্তির ওপর জোর দিয়েছেন তিনি।

রেহমান সোবহান বলেন, জাপান ও বাংলাদেশের মানুষের মধ্যে ঐতিহাসিক যোগাযোগ আছে। সেই ধারা অব্যাহত রেখেই জাপান পরবর্তী সময়ে বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে, যা আমাদের দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানেও তার মাতারবাড়ী কয়লা বিদ্যুিভত্তিক বিদ্যুৎ প্রকল্প ও ঢাকা মেট্রো রেল প্রকল্পের অবকাঠামো উন্নয়নে তারা ভূমিকা রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সাংস্কৃতিক ও মানসিকভাবে জাপানের সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত। বাংলাদেশের সব জায়গায় জাপানের চিহ্ন রয়েছে। মাতারবাড়ী, মেট্রো রেল, নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইপিজেড প্রকল্পয়—সব ক্ষেত্রেই জাপান কাজ করছে। এসব প্রকল্প সম্পন্ন হলে সেগুলো বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে। তিনি আরো বলেন, জাপানের সঙ্গে সম্পর্ক আরো সুন্দর ও শক্তিশালী করার উদ্যোগ রয়েছে সরকারের। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের পর, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো হবে। জাপানের সঙ্গেও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য মুক্তবাণিজ্য চুক্তি করার খসড়া নীতিমালা তৈরির কাজ চলছে। ’ তিনি আরো বলেন, ‘সরকার জাপানের সঙ্গে বন্ধুত্ব আরো শক্ত করতে চায়। কারণ বর্তমান সরকার জাপানকে মনে করে এশীয় শক্তি। ’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক সৈয়দ ইউসুফ। তিনি বলেন, জাপান বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের বড় অংশীদার হতে পারে। জাপানে পণ্য রপ্তানির সম্ভাবনা যেমন রয়েছে তেমনি জনশক্তি রপ্তানির সম্ভাবনা প্রচুর।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে সংলাপে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার বাংলাদেশ অফিসের প্রধান হায়াকায়া উহো প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: