- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
রাশিয়ায় নিষিদ্ধ হল ইনস্টাগ্রাম
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একপাক্ষিক তথ্য প্রচারের অভিযোগে নিজ দেশে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে রাশিয়া।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, গত ৪ মার্চ নিজ দেশের নাগরিকদের জন্য ফেসবুক বন্ধ করে রুশ কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহার করে ইউক্রেন ইস্যুতে জনমত গঠন ও বিক্ষোভ আয়োজনের অভিযোগ করেছে রাশিয়া। এর পর ইনস্টাগ্রাম নিষিদ্ধের কথাও জানিয়েছিল দেশটি।
ইনস্টাগ্রাম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় এর প্রধান এডাম মিসোরি বলেছেন,‘রাশিয়ার এই সিদ্ধান্তের জন্য দেশটির ৮০ মিলিয়ন মানুষ বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল।’
ইউক্রেনে রুশ হামলাকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে একপাক্ষিক ভূমিকা নিয়েছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের বহু কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব থেকে রাশিয়ার আয়ের পথ বন্ধ করে দিয়েছে ওই কোম্পানিগুলো। ফলে এসব কোম্পানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।
ফলে তারই ধারাবাহিকতায় ফেসবুক এবং টুইটারের পরে সোমবার নিজ দেশে ইনস্টাগ্রামের কার্যক্রম বন্ধ করল রাশিয়া।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: