ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

২১ ফেব্রুয়ারি যেসব রাস্তা বন্ধ থাকবে

19 February 2022, 7:05:29

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ উপলক্ষে শহীদ মিনারে আগতদের যাওয়ার বিস্তারিত রুট-ম্যাপ দিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে জগন্নাথ হলের পেছন দিয়ে যেতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে চানখারপুল ও দোয়েল চত্ত্বর হয়ে বের হওয়া যাবে। শহীদ মিনার থেকে টিএসসি ও বকশিবাজার, দোয়েল চত্ত্বর থেকে চারখারপুল এবং ফুলার রোড় বন্ধ থাকবে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, এদিন প্রতিটি প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: