- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
কাল থেকে শুরু বইমেলা
কয়েক দিন ধরেই চলছে স্টল সাজানোর কাজ। তিন দিন আগে ছবিটি তুলেছেন আলোকচিত্রী শেখ হাসান।
অ- অ অ+
করোনা সংক্রমণ বিবেচনায় নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামীকাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। আগামীকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বইমেলা আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের সম্মতি পাওয়া গেছে।
এদিকে ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও কত দিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি।
করোনা পরিস্থিতি বিবেচনায় তা বাড়ানো হবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিবছর বিকেল ৩টায় শুরু হলেও এবার মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, আর শেষ হবে রাত ৯টায়। ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বেলা ১১টা থেকে মেলা শুরু করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
১ ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণ বিবেচনায় সরকারি সব ধরনের নির্দেশনা মেনে অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত দিয়েছিলেন প্রকাশকরা।
পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধি-নিষেধ আরোপ করে সরকার। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে অমর একুশে বইমেলা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: