আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন
মহামারি করোনা সংক্রমণের প্রাদুর্ভাব কমে আসায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং ৫০ শতাংশ টিকিট মোবাইলে অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা যাবে।
গত ৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ রেলওয়ে। এতে বলা হয়, আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসন সংখ্যার শতভাগ টিকিট ইস্যুকরণ, মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং ৫০ শতাংশ টিকিট মোবাইলে অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা যাবে। আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফর্ম টিকিট ইস্যু বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাশ কোটা ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে বিদ্যমান সব ধরনের কোটা ব্যবস্থা রহিত থাকবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, টিকিট ইস্যুর এই নির্দেশনা ৯ ফেব্রুয়ারি (যাত্রার তারিখ বিবেচনায়) থেকে কার্যকর হবে। এক্ষেত্রে জারি করা টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, বুধবার (আজ) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কার্যক্রম জোরদার করেছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: