- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
১৭ মার্চ পর্যন্ত বই মেলা চালানোর প্রস্তাব
কোভিড মহামারীর কারণে অমর একুশে বইমেলা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রকাশক সমিতি ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মেলা চালানোর প্রস্তাব দিয়েছে।
বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার দুপুরে এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এ কথা জানিয়েছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, “প্রকাশকদের প্রস্তাব আমরা সরকারের সংশ্লিষ্টদের জানাব। কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর মধ্যে মেলার প্রস্তুতি চলবে।”
প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, “বৈঠকে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ বইমেলা করার প্রস্তাব দেওয়া হয়েছ। এই প্রস্তাবনটা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে বাংলা একাডেমি। তারপর সেটা অনুমোদিত হলে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবেন, কবে থেকে বইমেলা হবে।”
মাসব্যাপী একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরুর কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবার দুই সপ্তাহ পেছানো হয়।
বাংলা একাডেমি জানিয়েছে, মেলা যখনই হোক, এবার ক্রেতা-দর্শনার্থী ও বিক্রেতাদের দেখাতে হবে কোভিড টিকার সনদ। আর বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় আনতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশেষ বুথও বসানো হচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: