ইন্টারনেট
ADS

ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫

31 January 2022, 11:40:44

চাঁদপুরের মমিনপুর এলাকার ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।

সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: