- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নতুন মাইলফলক, পরীক্ষামূলক উৎপাদন শুরু
- ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ, সরকার গঠন করছে কারা?
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, জানা যাবে যেভাবে
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ
নির্বাচন কমিশন গঠনসহ বেশকিছু ইস্যুতে আজ সোমবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানিয়েছে দলটি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৪টায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক শুরু হবে। বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যেরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: