- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেই টিকা পাবে শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘১২ বছরের নিচের শিক্ষার্থীদের এখনই ভ্যাকসিন নয়। ১২ বছর বয়সের নিচের শিক্ষার্থীদের টিকা প্রদানের ক্ষেত্রে ডাব্লিউএইচওর নির্দেশনার অপেক্ষা করছি আমরা। তারা যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। তবে এসব শিক্ষার্থীর ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরামর্শক কমিটি তাদের সঙ্গে যৌথ সভা করেছে।’
তারা জানিয়েছে, তারা নিয়মিত মনিটরিং করছে। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে মানার চেষ্টা করছে। তার মধ্য দিয়ে এখনো কোথাও সংক্রমণের আশঙ্কা সেভাবে দেখছে না। সে কারণে সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা আছে।
রবিবার (১৬ জানুয়ারি) সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) আয়োজিত দুই মাস মেয়াদি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের প্রথম বিশেষ বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। টিকা কর্মসূচি জোরদার করা হচ্ছে। সরকারি, বেসরকারিসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচিতি (পরিচয়পত্র) নিয়ে গেলেই তারা টিকাকেন্দ্রে টিকা পাবে। এখানে কাউকে বাদ দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ঔপনিবেশক মনোভাব রয়েছে। সরকারি দপ্তরগুলোতে গেলেই দেখা যায় বড় চেয়ার সেই চেয়ারে আবার তোয়ালে। এর বাইরে বেরিয়ে আসতে হবে। নিজের কাজের ক্ষেত্রে জাজমেন্টাল হওয়া যাবে না। আবেগতাড়িত হওয়া যাবে না। তবে আবেগের জন্যও জায়গা রাখতে হবে। এ কথাগুলো শুধু আপনাদের জন্য না। আমার নিজের জন্যও। আমি এ কথাগুলো বলে নিজেকেও পুনর্বাসন করার চেষ্টা করছি। মনকে প্রসারিত করতে হবে। মনকে প্রসারিত করলেই অনেক সমস্যা সমাধান হয়ে যায়।’
অনুষ্ঠানে বিপিএটিসির রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে, কোর্স উপদেষ্টা মহসীন আলী, প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাগণসহ বিপিএটিসির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বনিয়াদি প্রশিক্ষণ কোর্স নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য আবশ্যিক, গুরুত্বপূর্ণ ও মৌলিক একটি প্রশিক্ষণ। এবার বিভিন্ন জেলায় কর্মরত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২৯ জন নবীন কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: